ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি ঃ ১৩.১০.২৫
২০% বাড়ী ভাড়া, ৭৫% উৎসব ভাতা এবং ১৫০০ টাকা চিকিৎসা ভাতার দাবীতে জাতীয় প্রেসক্লাবের সামনে আন্দোলনরত এমপিওভুক্ত শিক্ষকদের উপর পুলিশি হামলার প্রতিবাদে কুড়িগ্রামের ফুলবাড়ীতে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের আয়োজনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কর্মসুচি সফল করার লক্ষে সোমবার (১৩ অক্টোবর) দুপুর ২ টা থেকে উপজেলার বিভিন্ন মাধ্যমিক স্কুল, মাদ্রাসা ও কলেজের শতশত শিক্ষক-কর্মচারীগণ সমাবেশস্থলে আসতে শুরু করেন। পরে দুপুর আড়াইটার দিকে বিক্ষোভ মিছিল শুরু হয়। বিক্ষোভ মিছিল উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্তরে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে ফুলবাড়ী ডিগ্রী কলেজ অধ্যক্ষ আমিনুল ইসলাম রিজু, পশ্চিম ফুলমতি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজার রহমান, ফুলবাড়ী আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোরশেদ আলম, মাদ্রাসা সুপার সিরাজুল ইসলাম বক্তব্য রাখেন।
বক্তারা ন্যায্য দাবী আদায়ের জন্য আন্দোলনরত শিক্ষকদের উপর পুলিশি হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং তাদের দাবী আদায় না হওয়া পর্যন্ত কর্মবিরতি চালিয়ে যাওয়ার ঘোষনা ব্যক্ত করেন। পরে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বরারর স্মারকলিপি প্রদানের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি হয়।