শেরপুরের ঝিনাইগাতীতে কারিতাস সীডস প্রকল্পের উদ্যোগে ১৩ অক্টোবর ২০২৫ সোমবার কারিতাস ঝিনাইগাতী মরিয়মনগর সীডস অফিসে কমিউনিটি সার্ভিস প্রভাইডার (সিএসপি) ও প্রকল্পের স্টাফদের অংশগ্রহণে সুষম ও পুষ্টিকর খাদ্য গ্রহণের গুরুত্ব বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রশিক্ষক হিসেব উপস্থিত ছিলন কারিতাস ময়মনসিংহ অঞ্চলের পিও-ইআই মো. ওসমান গনি। প্রশিক্ষণে তিন ধরনের খাবার যেমন- তাপ বা শক্তি উৎপাদনকারী, ক্ষয়পূরক ও বৃদ্ধিকারক, রোগ প্রতিরোধক নিয়ে বিশদ আলোচনা ও ব্যবহারিক পর্ব পরিচালনা করা হয়। প্রশিক্ষণে মোট ২৩ জন (নারী ৫ জন, পুরুষ ১৮ জন) অংশগ্রহণ করেন।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024