|
Date: 2025-10-11 23:35:40 |
আশিয়া উচ্চ বিদ্যালয় ছিল আমার প্রথম ও গুরুত্বপূর্ণ একটি পেশার কর্মস্থল। শিক্ষকতা নেশা আর নেশা আমার পেশা।আলহামদুলিল্লাহ, ১৮ তম নিবন্ধনে সুপারিশপ্রাপ্ত হয়ে ৬ষ্ট গণবিজ্ঞপ্তির মাধ্যমে স্কুলে জীববিজ্ঞান সহকারী শিক্ষক হিসেবে যোগদান করি।খুব অল্প সময়েই স্কুলে অন্যান্য শিক্ষক,সহকারী প্রধান শিক্ষক, প্রধান শিক্ষক, কর্মচারী সবার স্নেহভাজন হয়ে যাই। প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষক অমায়িক মানুষ, যাদের নিরলস পরিশ্রমে আশিয়া উচ্চ বিদ্যালয় এগিয়ে যাচ্ছে,তাদের প্রসংশা লিখে শেষ করার মতো না। খুব অল্প সময়েই সবার ভালোবাসা পাওয়া চাট্টিখানি কথা নয়,এতে দরকার নিজের নিজের প্রজ্ঞা, ত্যাগ,ভালোবাসা আর অমায়িক ব্যবহার,কোনোকিছুর কমতি ছিল না।
© Deshchitro 2024