|
Date: 2025-10-10 20:33:34 |
রংপুরের পীরগাছায় ওলামা মাশায়েখের বিশাল সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১০ অক্টোবর) রাতে উপজেলার ছাওলা ইউনিয়নের পাওটানা ফাজিল মাদ্রাসা মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
ছাওলা ইউনিয়ন ওলামা বিভাগের সভাপতি মাওলানা ছাইফুল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন রংপুর মহানগর জামায়াতের আমির ও রংপুর-৪ আসনের জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী উপাধ্যক্ষ মাওলানা এটিএম আজম খাঁন।
ছাওলা ইউনিয়ন ওলামা বিভাগের আয়োজনে এসময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা হাশেম আলী, উপজেলা তারবিয়াত সেক্রেটারি মাওলানা আনোয়ারুল ইসলাম, পাওটানা ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা আব্দুস সালাম মন্ডল, আবুল হাশেম সিদ্দিকী, সাবেক উপাধ্যক্ষ এ জেড এম আব্দুল বাতেন রাশেদ ও অধ্যাপক মাওলানা বাদশা আলম মন্ডল।
এছাড়াও উপস্থিত ছিলেন ছাওলা ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা মামুনুর রশিদ, নায়েবে আমীর ক্বারী আব্দুল হক, সেক্রেটারি মাওলানা মুশফিকুর রহমান, অফিস ও পাঠাগার সম্পাদক সৈয়দ বুরহানুল ইসলাম এরশাদসহ স্থানীয় ওলামা মাশায়েখবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে এটিএম আজম খান বলেন, আমাদের আলেম-ওলামারা, ইমাম-মুয়াজ্জিনরা চেয়ারম্যান, মেম্বার হওয়ার যোগ্যতা রাখে। কেউ বলতে পারবে না। আমাদের চেয়ারম্যান, মেম্বার বা এমপিরা কোনদিন এক টাকাও দুর্নীতি করছে। দেশে তিন মন্ত্রণালয়ের আমাদের দুজন মন্ত্রী ছিলেন। দেশ-বিদেশে খুব ষড়যন্ত্র করা হয়েছে এমনকি মাইক্রোস্ক্রোপ দিয়ে খোঁজা হয়েছে-তবুও কারো দুর্নীতি খুঁজে পায়নি। অথচ সেই সময়ে দেশে দুর্নীতিতে চ্যাম্পিয়ন ছিলো। এতো চ্যাম্পিয়ন হওয়ার পরও সৎভাবে টিকে থাকা যায়-এটা জামায়াতে ইসলামী পরীক্ষা করে প্রমাণ করতে সক্ষম হয়েছে।
তিনি আরও বলেন, যদি আমি আপনাদের সেবক হতে পারি-তাহলে তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়ন, চর অঞ্চলসহ বেকার যুবক ও কর্মক্ষম মানুষের স্থায়ী কর্মসংস্থানের সৃষ্টি। শিক্ষা, শান্তি, ঐক্য, সম্প্রীতি, উন্নয়ন, সমৃদ্ধি এবং ন্যায় ও ইনসাফ ভিত্তিক বৈষম্যহীন সমাজ বিনির্মাণ। সকল শ্রেণি পেশা, ধর্মবর্ণ, জাতি-গোষ্ঠীকে নিয়ে শান্তির জনপদ গড়ে তুলবো।
© Deshchitro 2024