মোঃ গোলাম মোস্তফা:

দীর্ঘ ৯ বছর পর মাদারীপুরের শিবচর পৌরসভা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।


বুধবার (৮ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে মাদারীপুর জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মোঃ জাফর আলী মিয়া এবং সদস্য সচিব জাহান্দর আলী জাহানের স্বাক্ষরিত দলীয় প্যাডে কমিটি প্রকাশ করা হয়।


নবগঠিত ২৩ সদস্যবিশিষ্ট কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন আবুল কালাম মল্লিক। সদস্য সচিব পদে নিযুক্ত হয়েছেন শিবচর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আজমল হোসেন খান সেলিম।


কমিটির সিনিয়র বা ১নং যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন হেমায়েত হোসেন খান, এছাড়াও যুগ্ন আহব্বায়ক হিসেবে আছেন শাহাদাত হোসেন শফিক বেপারী, ইমতিয়াজ হোসেন চৌধুরী, মোঃ হাসান আব্দুল্লাহ, ছাইদুজ্জামান নাসিম, মোঃ পান্নু গোমস্তা, মোঃ আব্দুল মান্নান খান, মান্নান হাওলাদার, শাহরিয়ার ফরিদ এবং আলমগীর হোসেন খান।


সম্মানিত সদস্য হিসেবে কমিটিতে আছেন— মস্তফা মোল্লা, দেলোয়ার হোসেন গোমস্তা (দিল), মোঃ আতাহার হাওলাদার, আব্দুর কুদ্দুস মোল্লা, শহীদ মাতুব্বর, মনিরুল হাসান, মেজবাহ গোমস্তা মাসুম, হারুন অর রশীদ, ইব্রাহিম খান, শিউলী ইসলাম ও নিজাম বেপারী।


দলীয় সূত্র জানায়, দীর্ঘ সময় নিষ্ক্রিয় পুরোনো কমিটি বিলুপ্ত করে ত্যাগী ও সক্রিয় কর্মীদের অন্তর্ভুক্ত করে এই নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024