“আমি কন্যা শিশু, স্বপ্নে গড়ি, সাহসে লড়ি, দেশের কল্যাণে কাজ করি” প্রতিপাদ্যকে সামনে নিয়ে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন করা হয়েছে। ৮ অক্টোবর বুধবার কারিতাস সীডস কর্মসূচি ময়মনসিংহ অঞ্চলের আয়োজনে শেরপুর জেলার নালিতাবাড়ী, ঝিনাইগাতী, শেরপুর সদর ও শ্রীবরদী উপজেলাসহ ২৫টি সংলাপ কেন্দ্রের কিশোরী ও এসআরজি সদস্যসহ মোট ৫৫০ জনের অংশগ্রহণে এ দিবস উদ্‌যাপন করা হয়। এছাড়া কারিতাস ময়মনসিংহ আঞ্চলিক অফিসেও কিশোরী সংলাপের কিশোরীরা দিবসটি উদ্‌যাপন করেছে। আলোচনা সভা, বর্ণাঢ্য র‍্যালিসহ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদ্‌যাপন করা হয়।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024