|
Date: 2025-10-08 17:14:04 |
শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় জাতীয় কন্যাশিশু দিবস-২০২৫ উদ্যাপন করা হয়েছে। ৮ অক্টোবর বুধবার সকাল ১১টায় “আমি কন্যাশিশু—স্বপ্ন গড়ি, সাহসে লড়ি, দেশের কল্যাণে কাজ করি” এ প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে দিবসটি উদ্যাপন করা হয়। দিবসটি উদ্যাপন উপলক্ষে উপজেলা পরিষদ হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেলের সভাপতিত্বে ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আশরাফুল আলমের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, উপজেলা যুব উন্নয়ন অফিসার মোহাম্মদ হাবিবুর রহমান, উপজেলা আইসিটি অফিসার শেখ মো. হাবিবুল্লাহ, কারিতাসের প্রতিনিধিসহ অন্যান্য এনজিও প্রতিনিধি ও কিশোরীরা। এসময় মহিলা বিষয়ক অধিদপ্তরের অফিস সহকারী আব্দুল বারি, অফিস সহায়ক ফরিদ ও বিভিন্ন স্বেচ্ছাসেবী মহিলা সমিতির সদস্যসহ কিশোরী শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন। আলোচনা সভার আগে ইউএনও মো. আশরাফুল আলম রাসেলের নেতৃত্বে এক র্যালি অনুষ্ঠিত হয়।
© Deshchitro 2024