নাটোরের সিংড়ায় সেনাবাহিনীর যৌথ অভিযানে ৬৫টি অবৈধ চায়না দুয়ারী জাল উদ্ধার ও ধ্বংস করা হয়েছে।


সোমবার (৬ অক্টোবর ) সকাল থেকে বিকাল পর্যন্ত উপজেলার বড় হরিপুর গ্রামে সেনাবাহিনীর যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মোট ৬৫টি অবৈধ চায়না দুয়ারী জাল উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লাখ ৯৫ হাজার টাকা।


উদ্ধারকৃত সব জাল ঘটনাস্থলেই আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।


দেশের জলজ জীববৈচিত্র্য ও মৎস্যসম্পদ রক্ষায় পরিবেশের জন্য ক্ষতিকর এবং মাছের প্রজননে বাধা সৃষ্টি করে এমন অবৈধ চায়না দুয়ারী জাল ব্যবহার সম্পূর্ণভাবে নিষিদ্ধ।


প্রশাসন সূত্রে জানা গেছে , এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অবৈধভাবে মাছ ধরার বিরুদ্ধে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024