ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য সহকারীরা বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যিান্ট অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে পূর্ণাঙ্গ কর্মবিরতি পালন করেছেন। শনিবার সকাল ৮টায় ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে অবস্থান কর্মসূচী ও কর্মবিরতি পালন করেন স্বাস্থ্য সহকারীরা। বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যিান্ট অ্যাসোসিয়েশন ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচীতে সভাপতিত্ব করেন শাখার সভাপতি নুরুল হক হলুদ এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক সাজ্জাদ জহির আল মাসুম নিরব। 

সভাপতি নুরুল হক হলুদ বলেন, “ মাঠ পর্যায়ে স্বাস্থ্য সহকারীরা জনগণের দোড়গোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। কিন্তু দীর্ঘদিন ধরে আমরা প্রাপ্য মর্যাদা ও সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হয়ে আসছেন।” 

নিয়োগবিধি সংশোধন, শিক্ষাগত যোগ্যতায় স্নাতক ডিগ্রি  সংযোজন, ১৪তম গ্রেড প্রদান, ইন-সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের ব্যবস্থা, টেকনিক্যাল পদমর্যাদা প্রদান ও বেতন স্কেল ১১তম গ্রেডে উন্নীতকরণের ৬ ছয়দফা দাবি দ্রত বাস্তবায়নের আহবান জানান বক্তরা।


প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024