সম্প্রতি বাঁশখালীর ছনুয়ার আবাহালী এলাকায় আগুন লেগে মুহূর্তের মধ্যে ৬টি পরিবারের ঘর ভস্মীভূত হয়ে যায়। এতে মুহাম্মদ মোবারক দৌলা, মুহাম্মদ মুজিবুদ্দৌলা, মুহাম্মদ জুনাইদ, মুহাম্মদ জকরিয়া, মুহাম্মদ বখতিয়ার, মোজাম্মেল হক কছির এর ঘর পুরোপুরি ভস্মীভূত হয়। বর্তমানে পরিবারগুলো চরম দুঃখ-কষ্ট ও মানবেতর জীবনযাপন করছে। এই দু:খজনক ঘটনার পরিপ্রেক্ষিতে ২ অক্টোবর বৃহস্পতিবার ঘটনাস্থলে গিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে গভীর  সমবেদনা জানিয়ে সহায়তার হাত বাড়িছেন নব্বইয়ের গণ-অভ্যুত্থানের অন্যতম, জুলাই যোদ্ধা, রেড ক্রিসেন্ট সোসাইটির চট্টগ্রাম জেলা সেক্রেটারী, ছাত্রদলের প্রতিষ্ঠাকালীন সংগঠক ও কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি নেতা, বাঁশখালী(চট্টগ্রাম ১৬) আসনের গণমানুষের নেতা অ্যাডভোকেট ইফতেখার হোসেন চৌধুরী মহসিন।  এ সময় তিনি বলেন “আমি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। মহান আল্লাহর দরবারে দোয়া করছি যেন এই পরিবারগুলোকে যেন ঘুরে দাড়াতে পারে। এই কঠিন বিপদ থেকে উত্তরণের জন্য মহাল আল্লাহ যেন তৌফিক দান করেন।” তিনি স্থানীয় প্রশাসনসহ বিত্তবান ব্যক্তিদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।




প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024