সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে যাওয়া  ভিডিওতে দেখা যায়, বয়োজ্যেষ্ঠ একজনকে জোর করে চুল কেটে দিচ্ছেন তিন ব্যক্তি। বৃদ্ধ অনেকক্ষণ চেষ্টা করেও নিজেকে ছাড়িয়ে নিতে পারেননি।

কাশিগঞ্জ গ্রামের বাসিন্দা হালিম উদ্দিন আকন্দের (৭০) চুল-দাড়ি জোর করে কেটে দেওয়ার ঘটনায় গত শনিবার তার ছেলে মো. শহীদ আকন্দ একটি মামলা করেন। মামলায় ৭ জনের নাম উল্লেখ করে মোট ১২ জনকে আসামি করা হয়।

ওসি টিপু সুলতান বলেন, 'ঘটনাটি প্রায় ৪ মাস আগের। তবে সম্প্রতি ওই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে যাওয়ায় দেশজুড়ে ব্যাপক সমালোচনা হয়। বিষয়টি জানার পর আমরা ভুক্তভোগী পরিবারের সঙ্গে যোগাযোগ করার পর তারা থানায় মামলা করেন।'

ইতোমধ্যে মামলার তদন্ত কার্যক্রম শুরু হয়েছে বলেও জানান ওসি।   

তিনি জানান, চুল-দাড়ি কেটে দেওয়ার ঘটনায় করা মামলা গতকাল বিকেল ও রাতে ময়মনসিংহ নগরী থেকে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

তাদের আদালতে হাজির করে প্রত্যেকের ৩ দিন করে রিমান্ড চাওয়া হয়েছে বলেও জানান ওসি।



প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024