|
Date: 2025-10-02 22:48:06 |
অসুস্থ প্রবীণ বিএনপি নেতা ও যশোর জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মোঃ মুছাকে দেখতে বৃহস্পতিবার শহরের কুইন্স হাসপাতালে ছুটে যান দলের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম এবং খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত। তারা দলের এই নেতার শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং দ্রুত আরোগ্যের জন্য সবার কাছে দোয়া কামনা করেন।জানা গেছে, যশোর জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও মনিরামপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ মুছা বর্তমানে যশোরের কুইন্স হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বৃহস্পতিবার কেন্দ্রীয় নেতৃবৃন্দ হাসপাতালে পৌঁছান এবং চিকিৎসকদের কাছ থেকে মুছার সর্বশেষ চিকিৎসা পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত অবহিত হন। এরপর তারা মুছার পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলেন এবং তাদের পাশে থাকার ও প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।হাসপাতালে উপস্থিত কেন্দ্রীয় নেতারা মুছার দ্রুত আরোগ্যের জন্য তার সুস্বাস্থ্য কামনা করেন এবং দলের সর্বস্তরের নেতাকর্মীদের তার জন্য দোয়া করার আহ্বান জানান।এসময় আরও উপস্থিত ছিলেন বিএনপি নেতা আব্দুর রাজ্জাক, জেলা যুবদলের সদস্য সচিব আনছারুল হক রানা সহ স্থানীয় ও অঙ্গ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
© Deshchitro 2024