নরসিংদীর পলাশে দি ডেন্টিষ্ট পয়েন্টের ২৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দিনব্যাপী  ফ্রি ক্যাম্পিং ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

          দি ডেন্টিষ্ট পয়েন্টের প্রতিষ্ঠাতা  কামাল হোসেন পলাশ ওয়াপদা সদর রোডে অবস্থিত ডেন্টাল প্লাজায় দি ডেন্টিস্ট পয়েন্টের ২৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সকালে মিলাদ মাহফিল দিন ব্যাপী ফ্রি ক্যাম্পিং ও সন্ধ্যার পর কেক কাটা অনুষ্ঠান পালন করেছেন। 

                       উক্ত অনুষ্ঠানে পলাশ উপজেলা প্রেসক্লাবের সভাপতি হাজী জাহিদ,সিনিয়র সহ সভাপতি জাহাঙ্গীর কবির, সাধারণ সম্পাদক নূরে আলম রনি সহ অন্যান্য সদস্য, উৎসর্গ ফাউন্ডেশন বাংলাদেশ পলাশ উপজেলা শাখার সভাপতি মিনার হোসেন খান, আহবান মানবিক সংগঠন এর সাধারণ সম্পাদক মোবারক হোসেন, পলাশের গর্ব ২০২৪ একুশে বইমেলার পুরস্কার প্রাপ্ত কবি জাকির মুরাদ, পলাশের সর্বাধিক ডিম উৎপাদনকারী খামার শখের পোল্ট্রি  ফার্মের সত্বাধিকারী কামরুজ্জামান বেদন এবং পলাশ চলনা মাদ্রাসার প্রিন্সিপাল মনির হোসাইন  উপস্থিত ছিলেন। 

তাছাড়া এলাকার সর্বস্তরের সাধারণ মানুষ সেবা নেওয়ার জন্য   উপস্থিত ছিলেন। 
প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024