রংপুরের পীরগাছায় ছাওলা ইউনিয়ন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাতে ওই ইউনিয়নের পাওটানা ফাজিল ডিগ্রি মাদ্রাসা মাঠে এ কর্মীসভা অনুষ্ঠিত হয়।
ছাওলা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আল-আমিন সরকারের সভাপতিত্বে ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আল-আমিন বুলেটের সঞ্চালনায় কর্মীসভায় প্রধান অতিথি ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আল ইমরান সুজন। উদ্বোধক ছিলেন উপজেলা বিএনপি সিনিয়র সহসভাপতি ও ইউপি চেয়ারম্যান নাজির হোসেন। প্রধান বক্তা ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জাকারিয়া ইসলাম জীম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আশরাফুল ইসলাম বাবু, সিনিয়র যুগ্ম আহবায়ক মোসলেম উদ্দিন, ছাওলা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোস্তফা কামাল সাজু।
আমন্ত্রিত অতিথি ছিলেন ছাওলা ইউনিয়ন বিএনপি সভাপতি নুরে আলম সিদ্দিকী, সাধারণ সম্পাদক মোকারুল ইসলাম, ইউনিয়ন যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক আজাদুল ইসলাম, সদস্য সচিব মনজুরুল ইসলাম মনজু, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সাজ্জাদুল ইসলাম, সাধারণ সম্পাদক আহসান হাবিব হারুন সহ আরও অনেকে। এর আগে ছাওলা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ও সদস্য সচিব প্রার্থীরা বিশাল মিছিল নিয়ে কর্মীসভায় যোগ দেন।