আজ শুক্রবার নড়াইলের লোহাগড়ায় পিআর পদ্ধতির দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা জামাত বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। সকালে মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সমাবেশে মিলিত হয়।


সমাবেশে নেতৃত্ব দেন জেলা জামাতের আমির। বক্তারা বলেন, “পিআর পদ্ধতি সময়ের দাবি। জনগণের ভোটাধিকার নিশ্চিত ও গণতন্ত্রকে সুসংহত করতে হলে এ ব্যবস্থা বাস্তবায়ন করতে হবে।”


তারা অবিলম্বে এ দাবি বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।


প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024