|
Date: 2025-09-20 16:17:50 |
বাংলাদেশসহ ৯ দেশের ওপর ভিসা নিষেধাজ্ঞা জারি করেছে সংযুক্ত আরব আমিরাত। ২০২৬ সালের জানুয়ারি থেকে নতুন এ নির্দেশনা কার্যকর হবে বলে জানা গেছে। এর ফলে মধ্যপ্রাচ্যের দেশটিতে ভ্রমণ, কাজ বা ব্যবসায়িক উদ্দেশ্যে ভিসা আবেদন বাতিল করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এসব দেশগুলোর নাগরিকরা আরব আমিরাতের ভিসার জন্য আবেদনও করতে পারবেন না।
নিষেধাজ্ঞার আওতায় থাকা দেশগুলো হলো- আফগানিস্তান, লিবিয়া, ইয়েমেন, সোমালিয়া, লেবানন, বাংলাদেশ, ক্যামেরুন, সুদান ও উগান্ডা। দেশটির অভিবাসন বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। ব্যবসায়িক উদ্দেশ্যে প্রবেশ করতে ইচ্ছুক এসব দেশগুলোর নাগরিকরাও এ নিষেধাজ্ঞার আওতায় থাকবেন।
নিরাপত্তা উদ্বেগ, ভূ-রাজনৈতিক সম্পর্ক এবং কোভিড-১৯-এর মতো মহামারিকে নিষেধাজ্ঞার অন্যতম কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত কারণ প্রকাশ করেনি আমিরাত সরকার।
বর্তমানে এ তালিকার কিছু দেশের নাগরিকরা আমিরাতের পর্যটন ও কর্মক্ষেত্রের ভিসার জন্য আবেদন করতে পারলেও, ২০২৬ সালের জানুয়ারিতে নিষেধাজ্ঞা কার্যকর হলে সে সুযোগ বন্ধ হয়ে যাবে। পরবর্তী কোনো নির্দেশনা না দেয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।
© Deshchitro 2024