শেরপুর জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৪ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় এ সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট তরফদার মাহমুদুর রহমান।


সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়। একই সঙ্গে শহরের যানজট নিরসন, নিয়মিত বাজার মনিটরিং, অবৈধ বালু উত্তোলন ও পরিবহনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে যাওয়ার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।


অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাকিল আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম, শেরপুর সেনা ক্যাম্পের মেজর মাইদুল ইসলাম, সিভিল সার্জন ডা. মুহাম্মদ শাহীন, প্রেসক্লাব সভাপতি কাকন রেজা, ৩৯ বিজিবি ময়মনসিংহ ব্যাটালিয়নের উপঅধিনায়ক মিজানুর রহমান, জেলা বিএনপির সদস্য সচিব মামুনুর রশীদ পলাশ, যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম মাসুদ, জেলা জামায়াতের সাবেক সাধারণ সম্পাদক মাওলানা জাকারিয়া মো. আব্দুল বাতেন, বিএনপি নেতা আব্দুল আওয়াল চৌধুরী, জেলা এনসিপির প্রধান সমন্বয়কারী ইঞ্জিনিয়ার মো. লিখন মিয়া প্রমুখ। 


সভায় জেলার পাঁচ উপজেলা নির্বাহী অফিসার, সরকারি বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ জেলা আইন-শৃঙ্খলা কমিটির সদস্যরা অংশ নেন।


প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024