|
Date: 2025-09-13 19:16:33 |
বেনাপোলে অসুস্থ বিএনপি'র নেতাদের খোঁজখবর নিলেন সাবেক এমপি মফিকুল হাসান তৃপ্তি
যশোরের বেনাপোল পোর্ট থানাধীন সাদিপুর গ্রামের অসুস্থ ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি মোঃ মোস্তবার রহমান ও বিএনপির অন্যতম সদস্য মোঃ গোলাম হোসেনকে দেখতে যান সাবেক সংসদ সদস্য ও বিএনপির সাবেক কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মোঃ মফিকুল হাসান তৃপ্তি।
(১৩ সেপ্টেম্বর) শনিবার বিকাল সাড়ে ৫ টার সময় বেনাপোল পৌরসভার ১ নং সাদীপুর গ্রামের ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি মোঃ মোস্তবার রহমান ও বিএনপির অন্যতম সদস্য মোঃ গোলাম হোসেন, শারীরিকভাবে অসুস্থ হয়ে নিজ বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় আছেন। তাদের শারীরিক খোঁজ খবর নিতে ছুটে যান কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মোঃ মফিকুল হাসান তৃপ্তি,শার্শা উপজেলা বিএনপির উপদেষ্টা আলহাজ্ব খায়রুজ্জামান মধু। এবং তিনি গোলাম হোসেনের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং চিকিৎসার বিষয়ে খেয়াল রাখার আশ্বাস দেন।
তৃপ্তির সঙ্গে ছিলেন—শার্শা উপজেলা বিএনপির প্রধান উপদেষ্টা মোঃ খারুজ্জামান মধু, বেনাপোল পৌর বিএনপির সভাপতি মোঃ নাজিম উদ্দিন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল আহাদ, যশোর জেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ ইমদাদুল হক, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ আল মামুন বাবলু, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ শহিদুল ইসলাম শহিদ, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ জনি হায়দার, সদস্য মোঃ মফিজুর রহমান পিন্টু, যুব নেতা মোঃ নজরুল, পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক মোঃ তুহিন, শ্রমিক দলের মোঃ আব্দুল হান্নানসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী।
এসময় মোঃ মফিকুল হাসান তৃপ্তি বলেন, “দল আমাদের পরিবার, একজন নেতা-কর্মী অসুস্থ হলে আমি মনে করি পুরো দলই অসুস্থ হয়ে পড়ে। তাই সবার পাশে থাকা আমাদের দায়িত্ব।”
© Deshchitro 2024