|
Date: 2025-09-12 18:35:46 |
বগুড়ার সারিয়াকান্দিতে বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১দফা শীর্ষক আলোচনা ও সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার বিকেলে নারচী ইউনিয়ন বিএনপির উদ্যোগে এবং নারচী ইউনিয়ন বিএনপির সভাপতি শাহীনুর রহমান শাহীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বগুড়া জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এ কে এম আহসানুল তৈয়ব জাকির। উপজেলা বিএনপির সহ-সভাপতি সাদেক মোহাম্মদ আজিজ লাবলুর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি এ্যাড. নূর-এ-আজম বাবু, বগুড়া জেলা বিএনপির উপদেষ্টা নুরুল ইসলাম বাদশা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আতাউর রহমান, সিনিয়র সহ-সভাপতি কাজী জাকির হোসেন বাবলু, যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম ফুল, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান খোকন প্রমুখ।
এসময় নারচী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মকু মিয়া সহ উপজেলা এবং বিভিন্ন ইউনিয়ন বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
© Deshchitro 2024