|
Date: 2025-09-10 17:52:26 |
শেরপুরের ঝিনাইগাতী উপজেলা প্রশাসনের আয়োজনে ও বন বিভাগের সহযোগিতায় ঝিনাইগাতী সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় ও মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন ফলজ গাছের চারা বিতরণ করা হয়েছে। ১০ সেপ্টেম্বর বুধবার দুপুরে বিদ্যালয় চত্বরে গাছের চারা বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল। এসময় বক্তব্য রাখেন ঝিনাইগাতী সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ আলী খান, সিনিয়র শিক্ষক রোস্তম আলী ও শরীরচর্চা শিক্ষক হারুন অর রশিদ। ওই সময় প্রায় ৬ শতাধিক শিক্ষার্থীর মধ্যে ফলজ গাছের চারা বিতরণ করা হয়। পরিবেশবান্ধব এই উদ্যোগ শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সকলের মধ্যে গাছ লাগানোর আগ্রহ সৃষ্টি হবে- এমনটাই আশা করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল। এছাড়াও তিনি বলেন, “সবাই মিলে কমপক্ষে একটি করে গাছ লাগাতে হবে। গাছ লাগালে পরিবেশ বাঁচবে। আর পরিবেশ বাঁচলে আমরাও বাঁচতে পারব।” ইউএনও ঝিনাইগাতী সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে একটি গাছের চারা রোপণের মাধ্যমে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।
© Deshchitro 2024