|
Date: 2025-09-06 12:55:03 |
মৌলভীবাজারের শ্রীমঙ্গলের মতিগঞ্জের রাজা এলাকায় অবস্থিত মরহুম মাস্টার গোলাম মস্তফা রাজা মিয়া কর্তৃক প্রতিষ্ঠিত মাস্টার গোলাম মস্তফা রাজা হাফিজিয়া মাদরাসা ও এতিমখানায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাা.) উদযাপন উপলক্ষে মাদরাসা প্রাঙ্গনে শনিবার (৬ সেপ্টেম্বর) দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। এর মধ্যে কেরাত, হামদ-নাত, আলোচনা সভা ও মোবারক র্যালি ছিল।
মাদরাসার প্রধান শিক্ষক ও মসজিদের ইমাম-খতিব হাফেজ কারী মাওলানা হাফিজুর রহমান এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির আলোচনা করেন, হাফেজ কারী মাওলানা সাইফুর রহমান মুল্লাপুরী।
বিশেষ অতিথির বক্তব্য দেন, মাদরাসা ও এতিমখানার পরিচালক মাওলানা মুর্শেদ কামাল জালালী।
র্যালী আয়োজনে মাদরাসার ছাত্রদের উৎসাহ উদ্দীপনা দেন মাস্টার গোলাম মস্তফা রাজার প্রতিষ্ঠিত রাজা ফিসারিজ ও হ্যাসারীর ম্যানেজার হুমায়ুন কবির।
মোবারক র্যালী মাদরাসা থেকে শুরু হয়ে শ্রীমঙ্গল শহরে অনুষ্ঠিত বিশাল র্যালীতে অংশ নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সিন্দুরখান বাজার পর্যন্ত যায়। পরে মাদ্ররাসায় এসে মিলাদ ও দোয়ার মাধ্যমে সমাপ্তি হয়।
© Deshchitro 2024