|
Date: 2025-09-06 08:08:09 |
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ইসলামী আন্দোলন বাংলাদেশ অভয়নগর উপজেলার ৪নংপায়রা পায়রা ইউনিয়নে নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে।
উপজেলার পায়রা বাজারে শুক্রবার আয়োজিত আলোচনা সভায় উক্ত কমিটি গঠন করা হয়। কমিটি গঠন শেষে পায়রাহাট বাজারে বিভিন্ন দোকানে হাতপাখার পক্ষে গণসংযোগ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ও চরমোনাই পীর সাহেব মনোনীত যশোর-৪ আসনের এমপি পদপ্রার্থী, বাংলাদেশ সুপ্রীম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মাওলানা বায়েজীদ হোসাইন। ইসলামী আন্দোলন বাংলাদেশ পায়রা ইউনিয়নের সভাপতি প্রফেসর মশিয়ার রহমান মোল্লা এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠান আরম্ভ হয়। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ অভয়নগর উপজেলার সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা তাওহীদুর রহমান জামিল
আর ও বক্তব্য রাখেন
ইসলামী আন্দোলন বাংলাদেশ অভয়নগর থানা শাখার ছাত্র যুব বিষয়ক সম্পাদক মুফতি আশরাফুল ইসলাম আজাদী
ইসলামী আন্দোলন বাংলাদেশ অভয়নগর থানা শাখার সংগ্রামী সভাপতি মোঃ মোকাররম হোসেন, বাঘারপাড়া উপজেলার সেক্রেটারী প্রভাষক মাওলানা ফজলুল করিম প্রমুখ বক্তাগণ। আলোচনা শেষে পায়রা ইউনিয়নের নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক প্রফেসর মোঃ মশিউর রহমান মোল্লা ও সমন্বয়কারী হিসেবে মাওলানা খালিদ হাসান এর নাম ঘোষণা করা হয়।
গণসংযোগ শেষে অ্যাডভোকেট মাওলানা বায়েজীদ হোসাইন বলেন, '৫ই আগস্ট গণঅভ্যুত্থানের পর মানুষ এখন এক বৈষম্যহীন ইনসাফভিত্তিক সমাজ ব্যবস্থা চায়। যশোর ৪ আসনে হাতপাখা বিজয়ী হলে আমি একটি ইনসাফভিত্তিক, জনকল্যাণকর আসন উপহার দিবো ইনশা আল্লাহ্ । এজন্য আমি সকলের দোয়া, সমর্থন ও সহযোগিতা চাই'
© Deshchitro 2024