|
Date: 2025-09-05 09:51:26 |
"যদি থাকে আত্মবিশ্বাস, গড়বো সমাজ গড়বো দেশ" এই স্লোগানকে মুখরিত করে ৪ সেপ্টেম্বর (বৃহষ্পতিবার) আত্মবিশ্বাস যুব সংগঠন এর আয়োজনে এগারোমাথা বাজার সংলগ্ন উম্মুল কোরআন ইন্টারন্যাশনাল ক্যাডেট মাদ্রাসা এবং এগারোমাথা বহুমুখী উচ্চ বিদ্যালয়ে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্নয় করা হয়ে। ক্যাম্পেইনে ২০০ এর বেশি শিক্ষাথীর ব্লাড গ্রুপ নির্নয় করা হয়ে।
এসময় ক্যাম্পেইনে উপস্থিত ছিলেন অত্র সংগঠনের প্রধান উপদেষ্টা একরামুল খান, উপদেষ্টা মোঃ বাপ্পি চৌধুরী। ক্যাম্পেইন উদ্বোধন করেন এগারোমাথা হাইস্কুলের প্রধান শিক্ষক জনাব মোঃ সোলাইমান আলী ও ক্যাম্পেইন টি পরিচালনা করেন সংগঠনের পরিচালক আব্দুল কাদের আরিফ, সভাপতি আব্দুল্লাহ আল মামুন, অর্থ সম্পাদক মোঃ বেলাল হোসাইন, দপ্তর সম্পাদক মোঃ আল আমিন প্রমুখ।
© Deshchitro 2024