পলাশ উপজেলা প্রেসক্লাব কার্যালয়ের শুভ উদ্বোধন


মোঃ মিনার হোসেন খান, পলাশ উপজেলা প্রতিনিধি 



              নরসিংদীর পলাশে উপজেলা প্রেসক্লাব কার্যালয়ের শুভ উদ্বোধন করা হয়েছে। বুধবার  দুপুর ২টায় নবনির্মিত কার্যালয়ের শুভ উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল(বিএনপি)-এর স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল  মঈন খান।

                             পলাশ উপজেলা প্রেসক্লাবের সভাপতি হাজী মোঃ জাহিদের সভাপতিত্বে এবং  সাধারণ সম্পাদক নুরে আলম রনির সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি মোঃ জাহাঙ্গীর কবির।

                       এ সময় আরো উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সহ সভাপতি এসকে দেবনাথ, সাবেক সভাপতি আশাদউল্লাহ মনা,বোরহান মেহেদী, যুগ্ম সম্পাদক আলামিন, অর্থ সম্পাদক সাইফুল, দপ্তর সম্পাদক তারেক পাঠান, মন্জুর হোসেন খান,আক্তারুজ্জামান,বায়জিদ,জাহিদুল ইসলাম সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার প্রায় ৫০ জন সদস্য উপস্থিত ছিলেন। 

উদ্বোধনকালে প্রেসক্লাবের নেতৃবৃন্দসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে অতিথিরা প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024