|
Date: 2025-08-31 00:02:04 |
দীর্ঘ ৫৪ বছর পর ধামরাইতে প্রকাশ্যে জনসমাবেশ করল বাংলাদেশ জামাতে ইসলামী ধামরাই উপজেলা শাখা।
শুক্রবার (২৯ শে আগষ্ট) বিকালে পৌরসভার যাত্রাবাড়ি মাঠ প্রাঙ্গণে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামাতে ইসলামী ঢাকা জেলার আমীর মাওঃ দেলোয়ার হোসাইন, ঢাকা জেলা জামাতে ইসলামীর নায়েবে আমীর মাওঃ আব্দুর রউফ সহ আরও অনেকে।
উক্ত সমাবেশে বক্তারা বিগত ফ্যাসিস্ট সরকারে জুলুম নির্যাতনের কথা তুলে ধরেন, তুলে ধরেন ধামরাইকে কিভাবে সুন্দর একটি উপজেলা হিসেবে গড়ে তোলা হবে। তারা পিআর পদ্ধতিতে নির্বাচনের জোর দাবি জানায়।
© Deshchitro 2024