|
Date: 2025-08-30 14:45:47 |
চাঁদপুরের কচুয়া উপজেলার স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন "ভূঁইয়ারা মানব সেবা ফাউন্ডেশন" এর তিন বছর পূর্তি উপলক্ষে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় ভূঁইয়ারা উচ্চ বিদ্যালয় সংলগ্ন মানব সেবা ফাউন্ডেশনের প্রধান কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সংগঠনটি প্রতিষ্ঠার পর থেকেই যৌতুক,ইভটিজিং,বাল্য বিবাহ,জোয়া ও মাদকের বিরুদ্ধে সচেতনতা মূলক রেলীসহ বিভিন্ন কার্যক্রম পালন সহ বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরন,গরীব ও অসহায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ,ঈদ সামগ্রী বিতরণ,দিন মজুরকে অটো রিক্সা উপহার, অসহায় রোগীদের মাঝে আর্থিক সহযোগিতাসহ স্বেচ্ছায় রক্তদান করে আসছে।
মানব সেবা ফাউন্ডেশনের সভাপতি মোঃ কবির হোসেন জানান সংগঠনটি প্রতিষ্ঠার পর থেকেই সমাজের পিছিয়ে পড়া মানুষদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে আসছেন। যদি সমাজের দানবীর ব্যক্তিরা আর্থিক সহযোগিতার হাত বাড়িয়ে দেয় তাহলে সেবার হাত আরো বাড়িয়ে দেওয়া সম্ভব হবে।
সংগঠনের সভাপতি মোঃ কবির হোসেনের সভাপতিত্বে ও কোষাধ্যক্ষ মোঃ ফরিদের উপস্থাপনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন,ওলামা বিষয়ক সম্পাদক মাওলানা সোহেল আহমেদ,প্রচার সম্পাদক দ শাওন,সদস্য সবুজ, হৃদয়, সজীব, মুরাদ, রাকিব ও শাহিন হোসেন প্রমুখ।
আলোচনা সভা শেষে সংগঠনের কার্যক্রম আরো গতিশীল করার লক্ষে নতুন সদস্য অন্তর্ভুক্ত করা হয়।
© Deshchitro 2024