শেরপুরের ঝিনাইগাতী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শহিদুল্লাহ সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন। ২৩ আগস্ট শনিবার বিকেল পৌনে ৫টার দিকে উপজেলার নলকুড়া ইউনিয়নের রাংটিয়া বাজারে এ ঘটনা ঘটে। বর্তমানে তিনি ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পূর্ব শত্রুতার জেরে একই উপজেলার বিএনপি সমর্থিত একদল লোক তাকে বেদম মারধর করে। এ ঘটনায় শহিদুল্লাহ বাদী হয়ে ঝিনাইগাতী থানায় মোট ১২ জনকে আসামি করে মামলা দায়ের করেছেন। মামলায় আরও ৪-৫ জন অজ্ঞাতনামা আসামিও রাখা হয়েছে। ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আল-আমীন বলেন, “হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।” ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন উপজেলা বিএনপির শীর্ষ পর্যায়ের নেতাকর্মীরা। স্থানীয়রা দ্রুত দোষীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024