|
Date: 2025-08-24 10:34:36 |
কক্সবাজারের কুতুবদিয়ায় পিলটকাটা সরকারি খালে বাঁধ দিয়ে জাল বসিয়ে মাছ শিকার করায় প্রশাসন উচ্ছেদ অভিযান চালিয়েছে ।শনিবার (২৩ আগস্ট ২০২৫) ১২ টার দিকে কৈয়ারবিল সেন্টারস্থ সেতুর পাশে উপজেলা নির্বাহি অফিসার ক্যথোয়াইপ্রু মারমা ও সহকারি কমিশনার (ভূমি) মো: সাদাত হোসেন উচ্ছেদ অভিযান পরিচালনা করেন।
এসময় উপজেলা নির্বাহি অফিসার ক্যথোয়াইপ্রু মারমা জানান, পিলটকাটা খালে একাধিক গ্রুপ সরকারি খাল দখল ও পানি প্রবাহ প্রতিবন্ধকতা সৃষ্টি করে বাঁধ দিয়ে জাল বসিয়ে মাছ শিকার করে আসছিল। মাছ শিকারকে কেন্দ্র করে প্রশাসনের কাছে একাধিক অভিযোগ আসে। বিষয়টি আমলে নিয়ে অভিযান চালিয়ে ৮/৯ টি বাঁধ ও জাল অপসারণ করা হয়েছে।অভিযানের সময় নৌবাহিনী,পুলিশ,গ্রামপুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
© Deshchitro 2024