শেরপুর জেলার সদর উপজেলার চরপক্ষীমারী ইউনিয়নের ব্রহ্মপুত্র ব্রিজের শেরপুর সংলগ্ন এলাকায় ২৩ আগস্ট শনিবার দুপুর ২টার দিকে ব্রহ্মপুত্র নদে ভাসমান অবস্থায় অজ্ঞাতনামা (৬৫) এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে শেরপুর সদর থানার পুলিশ। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, শেরপুর-জামালপুর ব্রহ্মপুত্র নদের ব্রহ্মপুত্র ব্রিজ সংলগ্ন পূর্ব পার্শ্বে ওই অজ্ঞাতনামা ব্যক্তির লাশ নদে ভাসমান অবস্থায় এলাকাবাসী দেখতে পেয়ে সদর থানায় খবর দেয়। খবর পেয়ে সদর থানার উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থল গিয়ে লাশটি উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি শেষে ময়না তদন্তের জন্য শেরপুর জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। পুলিশ ধারণা করছে উজান থেকে অজ্ঞাতনামা ব্যক্তির লাশটি ভেসে এসেছে। এ ঘটনায় পুলিশ সুপার আমিনুল ইসলামসহ অন্যান্য অফিসার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ব্যাপারে শেরপুর সদর থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024