আজ ২২ আগস্ট (শুক্রবার) নাগেশ্বরী উপজেলার ভিতরবন্দ ইউনিয়নের ৬নং ওয়ার্ড ও হাসনাবাদ ইউনিয়নের ৫নং ওয়ার্ড, জুম্মাপাড়া নতুন বাজার ও নাগেশ্বরী পৌরসভার ৭ নং ওয়ার্ড পয়ড়াডাঙ্গা বাজারে বিএনপির রাষ্ট্র কাঠামোর ৩১ দফা লিফলেট বিতরণ ও সৌজন্য সাক্ষাৎ করেন কুড়িগ্রাম-১ (নাগেশ্বরী–ভুরুঙ্গামারী) আসনের আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী, কুড়িগ্রাম জেলা বিএনপির অন্যতম সম্মানিত সদস্য, জনপ্রিয়, সৎ, যোগ্য ও নিষ্ঠাবান রাজনীতিবিদ,দেশবরেণ্য হৃদরোগ বিশেষজ্ঞ ও মানবতার সেবায় নিবেদিত প্রাণ ডাঃ মোঃ ইউনুছ আলী।

এসময় ডাঃ মোঃ ইউনুছ আলী বলেন, আমাদের লক্ষ্য জনগণের সেবায় সম্পূর্ণ নিষ্ঠা ও দেশের উন্নয়ন নিশ্চিত করা। বিএনপি রাষ্ট্র কাঠামোর ৩১ দফা কার্যক্রম জনগণের অধিকার ও কল্যাণ নিশ্চিত করতে হবে।"

 এ সময় বিএনপি ও বিএনপির অঙ্গসংগঠনের নেতৃত্ববৃন্দ উপস্থিত ছিলেন।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024