|
Date: 2025-08-22 21:03:02 |
যশোরের সিনিয়র সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা রুকুনউদ্দৌলাহ্ আর নেই। বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগতে থাকা এই গুণী মানুষটি শুক্রবার (২২ আগস্ট, ২০২৫) বিকেলে ইন্তেকাল করেছেন। তার মৃত্যুতে যশোরের সাংবাদিক সমাজ এবং সাংস্কৃতিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে।রুকুনউল্লাহ্ জীবনের দীর্ঘ ৫০ বছরেরও বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ছিলেন। তিনি প্রথমে দৈনিক সংবাদের যশোর প্রতিনিধি হিসেবে কাজ শুরু করেন এবং পরবর্তীতে স্থানীয় পত্রিকা দৈনিক রানার-এর সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেন।পেশাদার সাংবাদিকতার পাশাপাশি তিনি একজন নির্ভীক মুক্তিযোদ্ধা ছিলেন। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে তিনি সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন এবং দেশ স্বাধীন করার সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।তার মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়ার পর যশোরের বিভিন্ন সাংবাদিক সংগঠন, রাজনৈতিক দল এবং সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে। যশোর প্রেস ক্লাবের পক্ষ থেকে তার প্রতি শ্রদ্ধা জানিয়ে বিবৃতি দেওয়া হয়েছে।তারা রুকুনউদ্দৌলাহ্-কে একজন আদর্শবান ও সৎ সাংবাদিক হিসেবে বর্ণনা করেছেন, যিনি সবসময় অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার ছিলেন।শোক প্রকাশকারীরা তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। তাঁর মৃত্যু কেবল সাংবাদিকতার জগতের জন্যই নয়, বরং যশোর তথা সমগ্র দেশের জন্য এক অপূরণীয় ক্ষতি।
© Deshchitro 2024