|
Date: 2025-08-21 23:07:45 |
বগুড়ার সারিয়াকান্দিতে রাজস্ব খাতের আওতায় ২০২৫-২৬ অর্থ বছরে অভ্যন্তরীণ মুক্ত জলাশয়ে (যমুনা ও বাঙালি নদী) দেশীয় প্রজাতির কার্প জাতীয় মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলা মৎস্য দপ্তরের বাস্তবায়নে যমুনা ও বাঙালি নদীর বিভিন্ন খাদে ৪০০ কেজি কার্প জাতীয় মাছের (রুই, কাতলা, মৃগেল, বাটা) পোনা অবমুক্ত করা হয়েছে।
পোনা অবমুক্তকরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার শাহরিয়ার রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা কালি পদ রায়।
এসময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা মৎস্য কর্মকর্তা মুর্শিদা খাতুন, কর্ণিবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন দিপন, ভেলাবড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শরিফুল ইসলাম শিপন, প্রেস ক্লাবের সভাপতি আক্তারুজ্জামান, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সহ স্থানীয় মৎস্যজীবী ও মৎস্যচাষীবৃন্দ।
© Deshchitro 2024