|
Date: 2025-08-21 22:30:43 |
সরকারি সাত কলেজকে নিয়ে গড়া ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে প্রথমবারের মতো ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে শুক্রবার (২২ আগস্ট)। তিন ইউনিটে বিভক্ত এই ভর্তি পরীক্ষায় প্রায় সাড়ে ১১ হাজার শিক্ষার্থী সুযোগ পাবে। অধিভুক্তি বাতিলের পর ইউজিসি ও মন্ত্রণালয়ের সম্মিলিত প্রচেষ্টায় ঐতিহ্যবাহী সরকারি ৭ টি কলেক নিয়ে "ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি" নামে নতুন বিশ্ববিদ্যালয় করার প্রস্তাব দেয়া হয়। প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়ের অধীনেই প্রথমবারের মত আয়োজিত হচ্ছে ভর্তি কার্যক্রম।
ভর্তি পরীক্ষা ও কার্যক্রম:
প্রথমদিন শুক্রবার বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা। এরপর শনিবার (২৩ আগস্ট) বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত বিজ্ঞান ইউনিট এবং বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত ব্যবসায় শিক্ষা ইউনিটের পরীক্ষা নেওয়া হবে। এবারের ভর্তি পরীক্ষায় আসন সংখ্যা পূর্বের তুলনায় ৫০ শতাংশের অধিক কমিয়ে আনা হয়েছে। যুক্ত করা হয়েছে নেগেটিভ মার্কিং।
২০২৪–২৫ শিক্ষাবর্ষে ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের মোট আসন সংখ্যা রাখা হয়েছে ১১ হাজার ১৫০। ৩ টি অনুষদেই কলেজ গুলোর সক্ষমতা অনুযায়ী আসন সংখ্যা নির্ধারণ করা হয়েছে। পূর্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজে যারা আবেদন করেছিলেন, তাদের নতুন করে আবেদন করতে হয়নি। আগের আবেদনই পরীক্ষার জন্য গণ্য করা হয়েছে। এছাড়া আবেদন বাতিল ও রিফান্ড করার ও সুযোগ দেয়া হয়েছে।
উল্লেখ্য যে, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে ভর্তির ক্ষেত্রে ঢাকা কলেজে শুধু ছাত্র এবং ইডেন ও বদরুন্নেসা কলেজে শুধু ছাত্রী ভর্তি হতে পারবে। অন্য চার কলেজে উভয়েই ভর্তি হতে পারবে।
© Deshchitro 2024