|
Date: 2025-08-20 18:12:54 |
যশোরের অভয়নগর উপজেলা শ্রীধরপুর ইউনিয়ন পরিষদের জামায়াতে ইসলামীর মনোনীত চেয়ারম্যান প্রার্থী হাফেজ মাওলানা আব্দুল করিম এর নাম ঘোষণার সাথে সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে নেতাকর্মীদের মাঝে নতুন করে উদ্দীপনা জেগে উঠেছে বলে জামায়াতের একাধিক সূত্র নিশ্চিত করেছেন।
কেন্দ্র ও জেলা সংগঠনের অনুমোদনে কর্মীদের প্রত্যক্ষ ভোটে (১৪ আগস্ট) অভয়নগর উপজেলা শ্রীধরপুর ইউনিয়ন পরিষদের জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থীদের নির্বাচিত প্রার্থী হাফেজ মাওলানা আব্দুল করিম এর নাম ঘোষণা করেন উপজেলা জামায়াতের আমির অধ্যাপক শরিফ হোসেন। হাফেজ আব্দুল করিম এর নাম ঘোষণা হওয়ায় ইউনিয়নে জামায়াতে ইসলামীর নেতাকর্মীরসহ স্থানীয় সুধীজনদের মধ্যে ব্যাপক উৎসব উদ্দীপনা লক্ষ্য করা যায়।
হাফেজ আব্দুল করিমের এলাকায় ব্যাপক পরিচিতি ও সুনাম রয়েছে,বর্তমানে তিনি অভয়নগর উপজেলা জামায়াতে ইসলামীর সহকারি সেক্রেটারি পদে দায়িত্ব পালন করে আসছেন, এছাড়াও ছাত্র জীবনে ছাত্র শিবিরের নেতা, ইউনিয়ন সভাপতি দায়িত্ব পালন করেছেন। তিনি উপজেলার মথুরাপুর দাখিল মাদ্রাসার সহকরী শিক্ষক ও শিক্ষক প্রতিনিধির দায়িত্ব রয়েছেন, এছাড়াও তিনার সমাজসেবক হিসেবে রয়েছে ব্যাপক পরিচিতি, শ্রীধরপুর জামে মসজিদের সভাপতি শ্রীধরপুর দারুল উলুম ইসলামিয়া মাদ্রাসার ম্যানেজিং কমিটির সদস্য, শ্রীধরপুর ঈদগাহ এর সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। হাফেজ আব্দুল করিম ভবিষ্যতের ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে এলাকায় প্রচার প্রসার চলছে বলে এলাকাবাসীর দাবি।
© Deshchitro 2024