|
Date: 2025-08-20 15:35:20 |
যশোরের অভয়নগরে খেলাফত মজলিসের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ আগস্ট) অভয়নগর উপজেলা খেলাফত মজলিসের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অভয়নগর থানা খেলাফত মজলিসের সভাপতি ও ৮৮ যশোর-৪ আসনের মনোনীত প্রার্থী হাফেজ মাওলানা আলহাজ্ব আশেক এলাহী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা খেলাফত মজলিসের সভাপতি হাফেজ মাওলানা আব্দুল্লাহ। তিনি খেলাফত মজলিসের উদ্দেশ্য ও লক্ষ্য বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা রাখেন।
উল্লেখ্য, গত ৮ই আগস্ট খুলনায় এক সংবাদ সম্মেলনের মাধ্যমে খেলাফত মজলিস খুলনা বিভাগের সংসদীয় আসন ৮৮ যশোর-৪ (অভয়নগর, বসুন্দিয়া ও বাঘারপাড়া) এলাকায় দেওয়াল ঘড়ি প্রতীক নিয়ে হাফেজ মাওলানা আশেক এলাহীকে প্রার্থী ঘোষণা করে। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসেন এ ঘোষণা দেন।
হাফেজ মাওলানা আশেক এলাহী শুধু রাজনৈতিক ব্যক্তিত্ব নন, তিনি সমাজসেবক হিসেবেও বিশেষ খ্যাতি অর্জন করেছেন। তিনি বাংলাদেশের স্বনামধন্য শরিফ হজ্জ্ব গ্রুপ বাংলাদেশ-এর ব্যবস্থাপনা পরিচালক এবং অভয়নগর উপজেলার ঐতিহ্যবাহী হযরত ফাতেমাতুজ্জহরা পুড়াখালী ফকির বাগান মহিলা মাদ্রাসার সনামধন্য মুহতামিম।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মুক্তি আশরাফ সাঈদী, বোরহান উদ্দিন, হাজী বাবর আলী, মাহমুদুল্লাহ, আসাদুজ্জামান, আলহাজ্ব নাইমুল হাসান জনি, মাওলানা খায়রুজ্জামান, আজিজুল ইসলাম, আলামিন হোসেন, আব্দুল খালেক, আব্দুর রহমান বিন ইউসুফ, মাওলানা সাজ্জাদুর রহমান, মিজানুর রহমান, মাহবুবুর রহমান, হাবিবুল্লাহসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সুধীজন।
© Deshchitro 2024