|
Date: 2025-08-20 14:39:20 |
মাগুরা জেলার শ্রীপুর উপজেলার আমতৈল গ্রামে বিশেষ অভিযানে অবৈধ আগ্নেয়াস্ত্রসহ হরকাতুল জিহাদ আল-ইসলামি বাংলাদেশ (হুজি-বি) এর এক সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে মাগুরা আর্মি ক্যাম্প। বুধবার ভোররাত ৩টা ৩০ মিনিটে এ অভিযান পরিচালনা করা হয়।
আর্মি ক্যাম্প সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে রফিকুল ইসলামের (৩৫) বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি রিভলভার ও দুটি এ্যামুনিশন উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামী হলেন মাগুরা জেলার শ্রীপুর উপজেলার আমতৈল গ্রামের শহিদুল ইসলামের ছেলে মোঃ রফিকুল ইসলাম (৩৫)।
এসময় তার কাছ থেকে ০১টি বিদেশি রিভলভার, ০২টি এ্যামুনিশন উদ্ধার করা হয়।
ক্যাম্প সূত্রে আরও জানা যায়, গ্রেপ্তারকৃত রফিকুল ইসলাম নিষিদ্ধ সংগঠন হরকাতুল জিহাদ আল-ইসলামি বাংলাদেশের একজন সক্রিয় সদস্য এবং সংগঠনটির বিভিন্ন কার্যক্রমে সক্রিয়ভাবে জড়িত ছিলেন। পরে আসামীকে জব্দকৃত অস্ত্র ও গুলিসহ শ্রীপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
© Deshchitro 2024