''অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি" এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে নানা আয়োজনের মধ্য দিয়ে উদ্বোধন করা হয়েছে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫। এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের আয়োজনে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা, মাছের পোনা অবমুক্তকরণ ও সফল মৎস্যচাষীদের মাঝে সম্মাননা স্বারক প্রদান করা হয়।


সোমবার র‍্যালি শেষে উপজেলা পরিষদ হলরুমে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা কৃষিবিদ রাশেদুল ইসলামের সভাপতিত্বে  আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সানজিদা রহমান । অনুষ্ঠানে সফল মৎস্যচাষী হিসেবে তিনজনকে সম্মাননা স্মারক ও পুরস্কার বিতরণ করা হয়। সভা শেষে উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন প্রধান অতিথি।

অনুষ্ঠানে অন্যানের মাঝে বক্তব্য রাখেন ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. ওবায়দুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাদিয়া তাসনিম মুনমুন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মাহবুবুল আলম। 


প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024