|
Date: 2025-08-16 21:31:04 |
বগুড়ার শেরপুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে রঙিন সাজে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। শনিবার সকালে পৌর শহরের কেন্দ্রীয় শ্রী শ্রী জগন্নাথদেব মন্দির কমিটির আয়োজনে এ শোভাযাত্রা বের করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক আহবায়ক ও শেরপুর পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব জানে আলম খোকা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র স্বাধীন কুমার কুণ্ডু, এছাড়াও শোভাযাত্রায় অংশ নেন শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মইনুদ্দীনসহ স্থানীয় বিভিন্ন ধর্মীয় ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
© Deshchitro 2024