|
Date: 2025-08-16 16:24:46 |
ঈশ্বরগঞ্জে পরমেশ্বর ভগবান শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে শ্রীশ্রী করুণাময়ী কালীবাড়ী প্রাঙ্গণ থেকে শোভাযাত্রা বের হয়ে শহরের রাস্তা প্রদক্ষিণ শেষে পুনরায় কালীবাড়ীতে শেষ হয়। শোভাযাত্রায় উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে হিন্দু ধর্মাবলম্বীরা বিভিন্ন সাজে সজ্জিত হয়ে অংশগ্রহণ করেন।
র্যালীতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক একেএম আতিকুর রাজ্জাক ভূইয়া হীরা, সদস্য সচিব আমিরুল ইসলাম ভূইয়া মনি, সদস্য ময়নুল আবেদী রতন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রবোধ রঞ্জন সরকার, শ্রীশ্রী করুণাময়ী কালীবাড়ী পরিচালনা কমিটির সভাপতি মৃত্যুঞ্জয় লাহেড়ী, সাধারণ সম্পাদক অলক ঘোষ ছোটন প্রমুখ।
হিন্দু পুরাণ মতে, ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেন। সনাতন ধর্মাবলম্বীদের বিশ^াস পাশবিক শক্তি যখন ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে গ্রাস করতে উদ্যত হয়েছিল, তখন সেই অসুর শক্তিকে দমন করে মানবজাতির কল্যাণ এবং ন্যায়নীতি প্রতিষ্ঠার জন্য মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের আর্ভিভাব ঘটেছিল।
© Deshchitro 2024