শেরপুরের ঝিনাইগাতীতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৩ দোকানিকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ১৪ আগস্ট বৃহস্পতিবার দুপুরে উপজেলার মেইন রোডের ২টি মিষ্টির দোকান ও থানা রোডের ১টি মিল্ক ফাস্ট ফুডের দোকানে এ অভিযান পরিচালিত হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, শেরপুর জেলার সহকারী পরিচালক মো. আরিফুল ইসলাম অভিযান পরিচালনা করে বিভিন্ন ধারায় এই জরিমানা আদায় করেন। এ সময় উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ও পুলিশ সদস্যগণ অভিযানে সহায়তা করেন। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, শেরপুর জেলার সহকারী পরিচালক মো. আরিফুল ইসলাম বলেন, “ঝিনাইগাতী সদর বাজারের কয়েকটি দোকানে মূল্য তালিকা টানানো না থাকাসহ বিভিন্ন অনিয়মের কারণে জরিমানা করা হয়।” জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024