|
Date: 2025-08-13 19:39:23 |
শার্শার উলাশী ইউনিয়নে ২৫০ পরিবার পানিবন্দিঃপরিদর্শনে উপজেলা নির্বাহী কর্মকর্তা
যশোরের শার্শার উলাশী ইউনিয়নের কন্যাদাহ,রামেডাঙ্গা ও নারানতলা পড়ার প্রায় ২৫০ টি পরিবার গত একমাস যাবত পানিবন্দি হয়ে রয়েছেন।
বুধবার(১৩ আগষ্ট) দুপুরে ওই এলাকা পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ডাক্তার কাজী নাজিব হাসান।
এ সময় তিনি পানিবন্দি পরিবারের সদস্যদের সাথে কথা বলেন ও তাদের স্বান্তনা দেন।
তিনি বলেন,টানা বর্ষন ও ভারতের উজানের পানির কারনে এই এলাকা প্রতি বছর প্লাবিত হয়।আগামীতে ভারতীয় পানি ঠেকাতে স্রুইজগেইট ও বাঁধ নির্মান করার জন্য পানি উন্নয়ন বোর্ডেকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানাবেন।
এসময় তার সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা বিএনপি শ্রম বিষয়ক সম্পাদক সহিদ আলী, উলাশী ইউনিয়ন পরিষদের প্রশাসক সমবায় কর্মকর্তা আব্দুর রাশেদ,সচিব নাজমুল ইসলাম সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
© Deshchitro 2024