|
Date: 2025-08-12 22:19:44 |
বগুড়ার সারিয়াকান্দিতে চন্দনবাইশা কামালপুর আবু আব্দুল্লাহ দাখিল মাদ্রাসার সুপার এবং বর্তমান ম্যানেজিং কমিটির সদস্যদের বিভিন্ন অনিয়ম ও দুর্নিতির সাথে জড়িত থাকার অভিযোগ উঠেছে।
মঙ্গলবার দুপুরে এলাকাবাসীর পক্ষে এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেন আশরাফির রেজা।
অভিযোগ সূত্রে জানা গেছে, আবু আব্দুল্লাহ দাখিল মাদ্রাসার সুপার তার পছন্দের ব্যক্তিকে এডহক কমিটিতে যুক্ত করেন এবং কমিটির সকল সদস্যের স্বাক্ষর জাল করে প্রতিষ্ঠানের সকল কার্যক্রম পরিচালনা করেন। এভাবেই প্রতিষ্ঠান সুপার ও তার পছন্দের এডহক কমিটি প্রতিষ্ঠানে নানা অনিয়ম ও দুর্নীতি চালায়। সুপার ও এডহক কমিটির সভাপতির যোগসাজসে কাউকে কিছু অবগত না করে তাদের পছন্দের ব্যক্তিদের অভিভাবক সদস্য করে এবং প্রতিষ্ঠান সুপার কাউকে না জানিয়ে আগামী ১৩ আগষট, ২০২৫খ্রিঃ ম্যানেজিং কমিটি নির্বাচন ঘোষনা করেছেন।
অভিযোগে আরও উল্লেখ আছে, এই নির্বাচন সম্পর্কে উক্ত প্রতিষ্ঠানের সাথে সম্পর্কিত কোন ব্যক্তি অবগত নেই। এই সুযোগে মাদ্রাসার সুপার তার পছন্দের সদস্য ও এডহক কমিটিকে পুনঃবহাল এর গোপন চক্রান্ত করছেন। এমতাবস্থায় সুষ্ঠ নির্বাচন কোন ভাবেই সম্ভব নয় বলে আশঙ্কায় স্থানীয়রা।
এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার তরিকুল আলম (অ.দা.) জানন, নিয়ম অনুযায়ী তফসিল ঘোষণা করা হয়েছিল। তফসিল অনুযায়ী বিনা প্রতিদ্বন্দ্বিতায় এডহক কমিটির সদস্য নির্বাচিত হয়েছিল। এডহক কমিটির সদস্যদের মাধ্যমে ১৩ আগষ্ট,২০২৫ সভাপতি নির্বাচিত করা হবে।
© Deshchitro 2024