|
Date: 2025-08-12 20:33:21 |
বগুড়ার সারিয়াকান্দিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব বিভাগের আয়োজনে আন্তর্জাতিক যুব দিবস-২০২৫ পালিত হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা ও র্যালী অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে সারিয়াকান্দি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় হলরুমে উপজেলা যুব সভাপতি বনি আমিনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা জামাতের আমির মাও. ইকবাল হোসেন। যুব বিভাগের সহ-সভাপতি বেলাল হোসেনের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন, বগুড়া মহানগর রাজনৈতিক সেক্রেটারি এ্যাড. শাহিন মিয়া, উপজেলা জামায়াতের সহ-সেক্রেটারি ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি সাদিকুল ইসলাম স্বপন, ২০ নং ওয়ার্ড বগুড়া শহর সেক্রেটারি মাও. আব্দুল হাকিম, পৌর আমির মাও. রেজাউল করিম, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সেক্রেটারি আনোয়ার হোসেন বিপ্লব, জুলাই যোদ্ধা নয়ন প্রামানিক, যুব বিভাগের সেক্রেটারি রিযুয়ানুল হক স্বপন প্রমুখ।
© Deshchitro 2024