জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস-২০২৫ উপলক্ষে নরসিংদীর পলাশে নানা আয়োজনে দিবসটি পালিত হয়েছে.। 


             ১২ই আগস্ট মঙ্গলবার সকাল ১০ ঘটিকায় পলাশ উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ কর্মসূচিতে আলোচনা সভা, সনদপত্র প্রদান ও যুব ঋণের চেক বিতরণ করা হয়।

   পলাশ উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে সকালে উপজেলা চত্ত্বর থেকে একটি র‌্যালী পলাশের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা সম্মেলন কক্ষে এক আলোচনা সভা, যুব ঋণ ও সনদ পত্র বিতরণ করা হয়। 


     উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবুবক্কর সিদ্দিকী। বিশেষ অতিথি ছিলেন পলাশ থানার অফিসার ইনচার্জ মোঃ মনির হোসেন। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃশাহজাহানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের উন্নয়ন-অগ্রগতিতে যুব সমাজের ভূমিকা অপরিসীম। প্রযুক্তি ও দক্ষতা অর্জনের মাধ্যমে তরুণরা নিজেদের কর্মজীবনে আত্মনির্ভরশীল হয়ে উঠতে পারবে।   পরে নির্বাচিত যুবকদের হাতে প্রশিক্ষণ সনদপত্র ও যুব ঋণের চেক তুলে দেন অতিথিরা।

 "প্রযুক্তি নির্ভর যুব শক্তি, বহুপাক্ষিক অংশদারিত্বে অগ্রগতি" এ শ্লোগানকে সামনে রেখে নানা কর্মসূচীর মধ্যে দিয়ে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস অনুষ্ঠানের সমাপ্তি করা হয়।


প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024