দিনাজপুরের বিরল উপজেলার ১০ নম্বর রাণীপুকুর ইউনিয়নের কাজিপাড়া শিমুলতলা গ্রাম এখন সরগরম। খবর ছড়িয়ে পড়তেই প্রেমিককে এক নজর দেখতে শত শত মানুষ ভিড় জমাচ্ছে সুরভীর বাড়িতে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ইয়ং সং সং পেশায় একজন নির্মাণ প্রকৌশলী। তার বাড়ি চীনের জিয়াংসু প্রদেশে। বাবা মৃত ইউয়ান সিকি, মা লিউ ফেনহং। অন্যদিকে, সুরভী অটোচালক নুর হোসেন বাবু ও গৃহিনী সাথী আক্তারের মেয়ে। দুই বোনের মধ্যে সুরভী ছোট।
তাদের পরিচয় হয়েছিল প্রায় এক বছর আগে, ভার্চুয়াল হ্যালো ট্যাক অ্যাপের মাধ্যমে। আলাপ থেকে বন্ধুত্ব, আর বন্ধুত্ব থেকে গড়ে ওঠে গভীর সম্পর্ক। সেই টানে ইয়ং সং সং ৪ আগস্ট চীন থেকে ছুটে আসেন বাংলাদেশে। ১০ আগস্ট রোববার সন্ধ্যায় পৌঁছান প্রিয়তমার বাড়িতে।
সুরভীর পরিবার ও স্থানীয়রা জানিয়েছেন, চীনা যুবকের পরিচয় ও কাগজপত্র যাচাই করা হচ্ছে। সব কিছু ঠিক থাকলে শিগগিরই গ্রামে বেজে উঠবে বিয়ের সানাই।
প্রেমের এই গল্প যেন সিনেমার গল্প