|
Date: 2025-08-10 16:59:38 |
গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার ব্যুরো প্রধান সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে নৃশংস হত্যাকান্ডে জড়িত সন্ত্রাসীদের দ্রুত বিচার ও সর্বোচ্চ শাস্তিসহ সাংবাদিকদের নিরাপত্তার দাবীতে মানববন্ধন করেছে ঈশ্বরগঞ্জ সুজন। বোববার বিকেলে উপজেলা পরিষদ সম্মুখে উপজেলা সুজনের উদ্যোগে মানববন্ধন শেষে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা সুজনের সভাপতি সাংবাদিক সাইফুল ইসলাম তালুকদার। উপজেলা সুজন সম্পাদক নীলকন্ঠ আইচ মজুমদারের সঞ্চালনায় বক্তব্য রাখেন উচাখিলা ইউপি চেয়ারম্যান আনোয়ারুল হাসান খান সেলিম, ঈশ্বরগঞ্জ প্রেসক্লাব সভাপতি আব্দুল আউয়াল, জেলা যুবদল (উত্তর) সদস্য আরমান শরীফ প্রমুখ।
উক্ত মানববন্ধনে অন্যানের মাঝে উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সাবিকুজ্জামান, ঈশ্বরগঞ্জ প্রেসক্লাব সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, ঈশ্বরগঞ্জ উপজেলা প্রেসক্লাব সভাপতি জাহিদ হাসান, সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমেদ ইসহাক, উপজেলা সুজনের সহ-সভাপতি সমীর কৃষ্ণ সরকার, অলক ঘোষ ছোটন, যুগ্ম-সম্পাদক শ্রাবণী কুর্মী, কোষাধ্যক্ষ হাবিবুর রহমান হাবিব, সহ-কোষাধ্যক্ষ হাবিবুর রহমান শাহীনসহ সুজন সদস্য বৃন্দ।
© Deshchitro 2024