“আদিবাসীদের অধিকার প্রতিষ্ঠা ও ভবিষ্যৎ গঠনে কৃত্রিম বুদ্ধিমত্তার সার্থক প্রয়োগ” এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলয় সাধু জর্জের ধর্মপল্লী, মরিয়মনগর মিশন, কারিতাস সীডস প্রকল্প, ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশন, কোচ কালচারাল এন্ড ডেভেলপমেন্ট এসোসিয়েশন, এসআইএল বাংলাদেশ সম্মিলিতভাবে মরিয়মনগর উচ্চ বিদ্যালয় মাঠ প্রঙ্গন ও রাংটিয়া মন্দির প্রাঙ্গণে আন্তর্জাতিক আদিবাসী দিবস-২০২৫ উদ্‌যাপন করা হয়েছে। ৯ আগস্ট সকাল ১০ ঘটিকায় র‍্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অতিথি হিসাবে বক্তব্য রাখেন, ফাদার লরেন্স রিবেরু, আদিবাসী নেত্রী রবেতা ম্রং, কোচ কালচারাল এন্ড ডেভেলপমেন্ট এসোসিয়েশনের সভাপতি যুগল চন্দ্র কোচ, মরিয়মনগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মি. অঞ্জন আরেং, মনিটরিং অফিসার মি. হিল্লোল নকরেক, মি. অসীম ম্রং, কারিতাস সীডস প্রকল্পের উপজেলা সমন্বয়কারী মিস. অনন্যা সাংমা, মাঠ সহায়ক মিস. লিয়া হাগিদক প্রমুখ। বক্তারা বলেন, বাংলাদেশের সংবিধানে আদিবাসীদের আদিবাসী হিসেবে স্বীকৃতি প্রদানসহ আদিবাসীদের অধিকার নিশ্চিত, নিজ মাতৃভাষায় শিক্ষা ও ভূমি অধিকার দাবি জানান। অনুষ্ঠানে মোট নারী পুরুষসহ ৪৫৫ জন গারো, কোচ, হাজং, বর্মন, ক্ষত্রিয় উপস্থিত ছিলেন।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024