কুড়িগ্রামের ফুলবাড়ীতে ১৬ জন প্রতিবন্ধীর মাঝে হুইলচেয়ার, ট্রাইসাইকেল ও কর্নারচেয়ার বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার  সকাল সাড়ে ১১ টায় উপজেলা প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের উদ্যোগে এগুলো  বিতরণ করা হয়। এসময় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রেহেনুমা তারান্নুম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুর রহমান, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের কনসালট্যান্ট ডা: গওসল আযম, থেরাপি সহকারী রাজীব আহমেদ সহ সুধীজন উপস্থিত ছিলেন। 

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024