টাঙ্গাইলের মধুপুরে নানা কর্মসূচির মধ্য দিয়ে  রাজনৈতিক দলগুলো জুলাই অভ্যুত্থান দিবস পালন করেছে। 

মঙ্গলবার ৫ আগস্ট জুলাই '২৪ এর রক্তক্ষয়ী অভ্যুত্থানের বিজয় মিছিল ও সমাবেশ করেছে রাজনৈতিক দল গুলো। 

বিএনপির অঙ্গ সংগঠন গুলো  তিনটি ভাগে  বিভক্ত হয়ে পৃথক পৃথকভাবে তাদের কর্মসূচি বাস্তবায়ন করেছে। 

দুপুরে মধুপুর নতুন বাজার সংলগ্ন কার্যালয়ের সামনে  ফকির মাহবুবুল আনাম স্বপনের সর্মথনে মিছিল ও সমাবেশের আয়োজন করা হয়। এ সময় তার সর্মথনের নেতৃবৃন্দরা শহরের বিভিন্ন রাস্তা ও গুরুত্বপূর্ণ স্থান গুলোতে র‍্যালী করে এবং দলীয় কার্যালয়ে এসে শহীদের স্মরণে বক্তব্য রাখেন। 

সকালে কর্নেল (অব) আসাদুল ইসলাম আজাদের নেতৃত্বে তার নিজ কার্যালয় থেকে মিছিল শুরু করে  শহরের প্রধান প্রধান রাস্তা প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে জুলাই '২৪ এর গনঅভ্যুত্থানের তাৎপর্য  তুলে ধরে আলোচনা সভা ও মোনাজাতের মধ্য দিয়ে দিনের কর্মসূচি সমাপ্ত করেন। 

এদিকে একই দিন বিকালে জেলা পরিষদ অডিটোরিয়াম , মধুপুর এর সামনে থেকে এডভোকেট মোহাম্মদ আলীর নেতৃত্বে বিজয় মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এবং মিছিল শেষে অডিটোরিয়ামের সামনে সমাবেশ করে। এ সময় নেতৃবৃন্দরা  জুলাইয়ের শহীদদের আত্মার মাগফেরাত কামনা ও পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।

অপরদিকে মধুপুর থানা মোড় এলাকায় সমাবেশ করেছে ইসলামি আন্দোলন বাংলাদেশ ,  মধুপুর উপজেলা শাখা। ইন্জিনিয়ার আল আমিনের নেতৃত্বাধীন এ সমাবেশে তারা  এ দিনটিকে নতুন বিজয় আখ্যা দিয়ে  দিনটির নানা তাৎপর্য তুলে ধরেন এবং  সমাবেশ শেষে দোয়া মাহফিলের আয়োজন করেন।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024