|
Date: 2025-08-06 02:17:42 |
মুন্সি শাহাব উদ্দীন, চট্টগ্রাম।
বাংলাদেশ জামাতে ইসলাম লোহাগাড়া উপজেলার সম্মানিত সেক্রেটারি মৌলানা আবুল কালাম এর মৃত্যুতে লোহাগাড়া বন্ধু ঐক্য পরিষদ এর পক্ষে গভীর শোক প্রকাশ করেছেন পরিষদ এর সভাপতি লোহাগাড়ার বিশিষ্ট হোমিওপ্যাথিক চিকিৎসক ও সাংবাদিক অধ্যাপক ডাক্তার কামাল উদ্দীন। তিনি বলেন, মৌলানা আবুল কালাম একজন রাজনীতিবদি এর পাশাপাশি একাধারে একজন বিশিষ্ট আলেমে দ্বীন, শিক্ষক, ও সাদাসিধে মিষ্টিভাষী মানুষ ছিলেন, আমি তার মৃত্যুতে আমার অরাজনৈতিক সংগঠন লোহাগাড়া বন্ধু ঐক্য পরিষদ এর পক্ষ হতে গভীর শোক জানাচ্ছি ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি, সাথেসাথে মরহুমের রুহের মাগফিরাত কামণা করি। উল্লেখ্য যে, ৫ আগস্ট মঙ্গলবার বাদে আছর লোহাগাড়া বটতলীতে বাংলাদেশ জামাতি ইসলাম লোহাগাড়া শাখা কতৃক আয়োজিত মিছিলে বক্তব্য প্রদানকালে লোহাগাড়া উপজেলার বাংলাদেশ জামাতি ইসলামীর সম্মানিত সেক্রেটারি মৌলানা আবুল কালাম অসুস্থ হলে তাকে লোহাগাড়া সাউন্ড হেলথ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে সাড়ে ৫ টার সময় ইন্তেকাল করেন ( ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
© Deshchitro 2024